নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক: ইডি কর্তৃপক্ষ রেশন বন্টন দুর্নীতিতে ২০ হাজার কোটি টাকা বিদেশী মুদ্রা বিনিময় সংস্থার মাধ্যমে বিদেশে পাচার হয়েছেন বলে দাবি করছেন ।তারা এই বিষয়ে রিসার্ভ ব্যাঙ্কের দ্বারস্থ হতে চলেছেন । তদন্তে উঠতে আসা সব নথি ও তথ্য রিসার্ভ ব্যাঙ্ক কে দেওয়া হবে ।ইডি র দাবি ধৃত শঙ্কর আঢ্য বিদেশী মুদ্রা বিনিময় সংস্থার মাধ্যমে টাকা বিদেশে পাচারের ক্ষেত্রে ভুঁয়ো ও জাল নথি ব্যবহার করেছিল ।