নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :গতকাল রাজ্য পুলিশের ডিজি রাজীবকুমারের নেতৃত্বে পুলিশের দল সন্দেশখালি রওয়ানা হওয়ার খবর প্রচার হতেই শেইখ শাহ জাহানের নাম মোছা শুরু হলো সন্দেশখালির মিশন মাঠের দেওয়াল থেকে ।পুলিশের উচ্চপদস্থ আধিকারিক রা সেইখানে পৌঁছে যেতেই বাসিন্দারা জোরালো দাবি করে শাহ জাহান কে গ্রেপ্তার করার আর তাদের রোষে পুড়লো শাহ জাহানের ভাই শিরাজউদ্দিনের আলাঘর সহ অন্যান্য সম্পত্তি ।