নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :গতকাল শিক্ষক অশিক্ষক চাকরি হারা কর্মীদের সঙ্গে বৈঠক হলো রাজ্যের শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসুর বিকাশ ভবনে ।বৈঠক শেষে তিনি চাকরি হারা দের তালিকা প্রকাশের আশ্বাস দিলেন,তবে তিনি স্পষ্ট জানালেন হাইকোর্ট ও সুপ্রিম কোর্টে যে তালিকা এসএসসি জমা দিয়েছিলো ,তাই প্রকাশ করা হবে ।আগামী দুই হপ্তার মধ্যে আইনি পরামর্শ মেনেই এই তালিকা প্রকাশের কথা বলেছেন ব্রাত্য বসু ।