নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল স্বাস্থ্যপ্রতিমন্ত্রী সুমনা সরকার সারপ্রাইজ ভিজিট করেন শ্রীরামপুর ওয়ালশ সুপার স্পেশালিটি হাসপাতাল । হাসপাতালে প্রতিমন্ত্রী বিভিন্ন দিক খতিয়ে দেখেন ,হাসপাতালের সুপারিন্টেন্ডেন্ট সেই সময়ে উপস্থিত ছিলেন না ,তাই প্রতিমন্ত্রী ডাক্তার ও নার্সদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন ।তার সঙ্গে ছিলেন শ্রীরামপুরের বিধায়ক ভাস্কর ভট্টাচার্জি মহাশয় ।