নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গত ৭ তারিখ সন্দেশখালী তে শাহ জাহান ঘনিষ্ঠ উত্তম সর্দার ও শিবু হাজরার নেতৃত্বে কিছু দুষ্কৃতী এলাকাতে বাইক বাহিনী নিয়ে এসে স্থানীয়দের উপর হামলা চালায় ।তার পর সাধারণ নেতারা লাঠি ঝাঁটা হাতে বেরিয়ে এসে বাইক বাহিনী কে তারা করলে ,তারা পালিয়ে যায় । গতকাল দেখা গেলো সন্দেশখালির বিভিন্ন গ্রাম থেকে মিছিল করে এসে ত্রিমোহনী বাজারে জড় হয়ে শাহ জাহান ঘনিষ্ঠ শিবু হাজরা এবং উত্তম সর্দারে গ্রেপ্তারি চেয়ে তুমুল বিক্ষোভ চালায় ।