নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল আর এন মুখার্জি রোডের একটি অফিস থেকে সাউথ পয়েন্ট ইংরেজি মাধ্যম স্কুলের ট্রাস্টি বোর্ডের সদস্য ও প্রশাসক কৃষ্ণ দামানি কে ,কমপক্ষে ১০ কোটি টাকা তছরুপের অভিযোগে গ্রেপ্তার করে পুলিশ।সোনা যাচ্ছে ২০২০ সালের এপ্রিল থেকে ২০২৩ সালে জুন মাসের মধ্যে,স্কুলে ১০ কোটি টাকার তহবিল তছরুপ করেছেন তিনি । আজ শুক্রবার তাকে আদালতে তোলা হবে ।