নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সংসদে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর সাথে দেখা করে সম্প্রতি সামনে আসা সিএজি রিপোর্টে ,রাজ্য সরকারের বিরুদ্ধে ২ লক্ষ্য কোটি টাকা দুর্নীতির অভিযোগ নিয়ে তদন্ত করার অনুরোধ করলেন ।পাশাপাশি গ্রামীণ এলাকাতে উন্নয়নে অর্থ কমিশন যে অর্থ পশ্চিমবঙ্গে পাঠাচ্ছে তা যথাযত ব্যবহার হচ্ছে না বলে তার দাবি ।অর্থ মন্ত্রী বিষয়টি খতিয়ে দেখতে কেন্দ্রীয় দল পাঠানোর আশ্বাস দিয়েছেন ।