নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু অসুস্থতার কারণ দেখিয়ে দীর্ঘ দিন ধরে সিবিআইয়ের জেরা এগিয়ে যাচ্ছিলেন ।সিবিআইয়ের বিশেষ আদালত আগামী ৫ ডিসেম্বর তাকে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছে ,তার পরেই কালীঘাটের কাকু কে হেপাজতে নিতে প্রোডকাশান ওয়ারেন্ট জারি করেছেন ,কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই ।ওপর দিকে নিয়োগ দুর্নীতি মামলা তে তিনি সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হতে পারেন এই আশঙ্কা তে তিনি হাই কোর্টে জামিনের আবেদন করেছেন ।