নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : উত্তর কলকাতা শহরতলির বিরাটিতে অবস্থিত এনজিও সংস্থা সোশ্যাল টাচ এন্ড রিফর্মসের একটি মানবিক দিক ধরা পড়লো রবিবার,(১লা সেপ্টেম্বর ) তাদের সমাজ সেবামূলক ক্রিয়াকর্মের মাধ্যমে ।সংস্থার কর্ণধার দীপক দাশ সহ অন্যান্য রা এই দিন পৌঁছে গিয়েছিলেন শান্তিনিকেতনের বোলপুরে সংস্থার সেবামূলক কার্যক্রম কে এগিয়ে নিয়ে যেতে । বোলপুরের লায়ক-বাজার তপোবন কমপ্লেক্সে এই সমাজ সেবামূলক ক্রিয়া-কর্মটি হয় ।সেইখানে প্রায় ১১০ জন মহিলা পুরুষ ও ছেলে -মেয়েদের প্রদান করা হয় শাড়ি ,কম্বল ,কুর্তি ও ছেলেদের ড্রেস মেটেরিয়াল । এই ছাড়াও এই সংস্থাটি উদ্যোগ নিয়েছে একটি বৃদ্ধাশ্রম তৈরি করার ,যা তাদের অধীনস্থ সংস্থা "তানপুরার" মাধ্যমে তারা করতে চায়। এই মানবিক কাজটির জন্য তারা জমি ও নিয়েছে বোলপুর ইন্ডাস্ট্রিয়াল পার্ক ঘেঁষে । এই ছাড়াও আগামী ৬ অক্টোবর সকালে তারা এয়ারপোর্ট এনক্লেভে হাউসিং কো অপারেটিভ সোসাইটি তে প্রায় ৬৫ জন মত দুঃস্থ্য ব্যক্তিকে কম্বল প্রদানের কর্মসূচি গ্রহণ করেছে ।