নিউজ ঘণ্টায় ঘণ্টায় ওয়েব ডেস্ক: গতকাল বিজেপির শীর্ষ নেতৃত্ব কলকাতা ও হাওড়া পুরসভার প্রার্থী বাছাইয়ের জন্য একপ্রস্থ বৈঠক করলেন। ওই বৈঠকে দুর্দিনের সাথীদের পুরভোটে প্রার্থী বাছাইয়ের কাজে অগ্রাধিকার দেওয়া হবে। ওই বৈঠকে উপস্থিত ছিলেন সুনীল বনসাল, সুকান্ত মজুমদার, শমিক ভট্টাচার্য সহ রাজ্য বিজেপির একগুচ্ছ নেতারা । ওই বৈঠকে শুধু প্রার্থী বাছাই নয়, স্থানীয় কী কী সমস্যা আছে এবং বিগত পুরবোর্ড কোন কোন কাজ করতে গিয়ে থমকে গিয়েছিল, সেগুলোরও পর্যালোচনা করা হবে।