নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : আর জি কর কাণ্ডের প্রতিবাদে গতকাল মেডিকেল কলেজ হাসপাতালের সেমিনার অডিটোরিয়ামে এক গণ কনভেনশনের আয়োজন করেন জুনিয়র চিকিৎসকদের সংগঠন ওয়েস্টবেঙ্গল জুনিয়র ডাক্তার ফ্রন্ট । সেইখানে উপস্থিত ছিলেন ,প্রতিটি মেডিক্যাল কলেজ ও হাসপাতালের জুনিয়র চিকিৎসক দের পাশাপাশি সিনিয়র চিকিৎসক রাও । কনভেনশন থেকে দাবি করা হয় ,প্রকৃত দোষীদের শাস্তি না হওয়া অব্দি আন্দোলন চলবে ।