নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : কলকাতা পুলিশের তরফে সেফটি এন্ড কাউন্সিলিং প্রোগ্রামের আওতায় শহরের প্রতিটি ট্রাফিক গার্ডের তরফে আগামী সোমবার থেকে নিজেদের এলাকাতে ,সচেতনতা এবং কাউন্সিলিং শিবিরের আয়োজন করা হয় । সেইখানে বলা হয় নেশাগ্রস্থ অবস্থায় গাড়ি অথবা বাইক চালানো যাবেনা । পাশাপাশি হেলমেট পরার প্রয়োজনীয়তা ও গুরত্ব বোজানোর চেষ্টা চলছে ,পাশাপাশি হেলমেট ছাড়া কোনো বাইক যেন পার্কিং জোনে না আসে সেটা দেখতে হবে পুলিশ কর্মীদের ।পার্কিং লটে লাগানো হবে সিসি টিভি নজরদারির জন্য ।