নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : পূর্ব বর্ধমানের কালনার গোয়ারা পাড়ার ছাবিয়া বিবি ,যে ১০১ বছরে পা দিয়েছে সেই নিয়ে খেয়াল ছিল না কারুর । বাড়িতে শুনানি করতে গিয়ে বিষয়টি নজরে পরে সরকারি আধিকারিক দের ।সঙ্গে সঙ্গে কেক আনিয়ে জন্মদিন পালন করে সকলে মিলে ।সরকারি নথি অনুযায়ী ওই বৃদ্ধার জন্ম ১৯২৫ শালের ২রা জানুয়ারী । টিনের ঘরে শীতের মধ্যে জুবুথুবু হয়ে কম্বল গায়ে বসেছিলেন তিনি ।আধিকারিক রা জানান তিনি সব প্রশ্নের উত্তর দিয়েছেন ।