খবর > State

১২,৪০০ নতুন পুজো অনুমতি পেল

Updated : 10/11/2026, IST

নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল ইডেন গার্ডেন্সে মহালয়ার অনুষ্ঠানের উদ্বোধন করতে গিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, এই রাজ্যে এবার নতুন ১২,৪০০ পুজোর অনুমতি দেওয়া হলো। আজ অবধি কলকাতা ও জেলা মিলিয়ে পঁয়তাল্লিশ হাজার সরকারি অনুমোদিত পুজো ছিল। এর সঙ্গে যুক্ত হলো আরও বারো হাজার চারশো পূজো। এর ফলে রাজ্যে অনুদানপ্রাপ্ত মোট পুজোর সংখ্যা বেড়ে দাঁড়াল সাতান্ন হাজার চারশো। তিনি বলেন, আগামী এগারোই অক্টোবর থেকে পুজো কমিটিগুলোর কাছে অনুদানের অর্থ যাওয়া শুরু হবে। যদিও জানা যাচ্ছে, প্রায় দুশোর বেশি পুজো কমিটি অনুদান না নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে। 

 

ফিডব্যাক

যোগাযোগ

------