খবর > State

Naihati Byelection 2024: নৈহাটী বিধানসভা উপনির্বাচনে বিজেপির বাজি রূপক মিত্র

Updated : 10/29/2024, IST

নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : আগামী ১৩ নভেম্বর নৈহাটী  বিধানসভার উপনির্বাচনে ,বিজেপি আস্থা রাখলো তাদের প্রার্থী রূপক মিত্রের উপর  ।তিনি নৈহাটী বিধানসভার অন্তর্গত হালিসহরের  ভূমি পুত্র ।নৈহাটী  বিধানসভা তে  রয়েছে নৈহাটী পুরসভা সহ  চারটি গ্রাম পঞ্চায়েত  যথা  কাঁপা ,শিবদাসপুর,পলাশী মাঝিপাড়া ,এবং হালিসহরের  অন্তর্গত  জেটিয়া  গ্রাম পঞ্চায়েত । বিজেপি  প্রার্থী রূপক বাবু বলেন "মানুষ আমাদের সঙ্গে  আছে ,নির্বাচন সুষ্ঠ  ভাবে হলে তিনি জেতার বিষয়ে ১০০% আশাবাদী । নাম ঘোষণা  হওয়ার পর থেকেই তিনি মনোনয়ন পত্র জমা দিয়ে প্রচারে নেমে গিয়েছে ।আজকে তার প্রচারের শিডিউল  হলো সকাল ৮ টা  নাগাদ  ৪ নম্বর পুল হয়ে ,রাজবন্দীগড়  থেকে রেল সাইডিং  হয়ে তেলিয়া পাড়া অব্দি রালী । সকাল  ৯ টা অথবা তার কিছু পরে ডিএন ৫ বাসস্ট্যান্ড থেকে স্বপ্নবীথি পার্ক  হয়ে ঠাকুরপাড়া  মোড়ের বয়েস স্কুল থেকে মনসা তলা  পেট্রল পাম্প পর্যন্ত রালি ,বিকাল ৪ টা  নাগাদ আছে  স্ট্রিট কর্নার ,দুর্গা প্রসন্ন হাই স্কুল মাঠ -পলাশী ।তার বিভিন্ন  প্রচারে বিজেপির  রাজ্য স্তরের নেতা নেত্রীরা উপস্থিত থাকবেন ।

 

ফিডব্যাক

যোগাযোগ

------